নিউজ ফ্রন্ট, নবগ্রাম: ২০২৩ সালের সেই চাঞ্চল্যকর খুনের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত। গত রাতে গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ পাঁচগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে মহম্মদ এনায়েতুল্লাহ কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ৩১শে জানুয়ারি রাতে নবগ্রাম থানার ডিগ্রিডাঙা গ্রামের বাসিন্দা মেহবুসা শেখ ওরফে রুবেলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি; গুলিতে মৃত্যু হয় রুবেলের। এই ঘটনায় ১লা ফেব্রুয়ারি ২০২৩ তারিখে নবগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

প্রাথমিকভাবে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ এবং ৩০৭ (হত্যার চেষ্টা) ধারায় মামলা শুরু হলেও, পরবর্তীকালে তদন্তে খুনের স্পষ্ট প্রমাণ মেলায় ৩০২ (খুন) এবং ২৭ আর্মস অ্যাক্ট যুক্ত করা হয়। স্থানীয় সুত্রে খবর এই রুবেল এনায়েতের খুব ঘনিস্ট ছিল, পরবর্তীতে মনমালিন্য হলে রাস্তা রুবেল কে রাস্তা থেকে সরিয়ে দেয় এনায়েতুল্লাহ।
আজ ধৃতকে জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে নবগ্রাম থানার পুলিশ।