শিল্পবান্ধব রাজ্য গড়ার লক্ষ্যে তৎপর সরকার

কলকাতা, ১২ জুন, ২০২৬: পশ্চিমবঙ্গকে একটি শিল্পবান্ধব রাজ্যে পরিণত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আজ নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরার পাশাপাশি রাজ্যের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ২২ জুন রাজ্যে প্রথমবারের মতো বিজেপি সরকারের বাজেট পেশ করা হবে। এই বাজেটে শিল্প বিকাশের ক্ষেত্রে একাধিক ইতিবাচক পদক্ষেপ থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল বিষয়গুলো ছিল রাজ্যে প্রকৃত এবং যোগ্য শিল্প বিনিয়োগকারীদেরই অগ্রাধিকার দেওয়া হবে। স্বচ্ছ প্রক্রিয়ায় শিল্পায়ন হবে সরকারের প্রধান লক্ষ্য। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোনো আপস করবে না। কড়া হাতে আইনশৃঙ্খলা রক্ষার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। তাই ফুটপাত জবরদখল করার অধিকার কারও নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জনগণের স্বার্থকেই সরকার সর্বাধিক গুরুত্ব দেবে। পাশাপাশি, আসন্ন দুর্গাপূজার জন্য যেসব উদ্যোক্তাদের প্রকৃত অর্থেই সাহায্যের প্রয়োজন হবে, সরকার তাদের পাশে দাঁড়াবে।

অনুষ্ঠানে এনডিএ সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মানুষের উন্নয়ন এবং সুশাসনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম সেরা রাজ্যে পরিণত করতে বদ্ধপরিকর সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *