বিশ্বসেরাদের দৌড়বিদের উপস্থিতিতে জমজমাট হতে চলছে এবারের টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে প্রতিযোগিতা

টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ২০২৬-এ অংশ নিতে চলেছেন বিশ্বের প্রথম সারির অ্যাথলিটরা। পুরুষ বিভাগে কেনিয়ার ইসাইয়া কিপকোচ লাসোই এবং মহিলা বিভাগে গতবারের চ্যাম্পিয়ন ইথিওপিয়ার ডেগিতু আজিমেরাও এবারের প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ। আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল স্বীকৃত এই প্রতিযোগিতার ১১তম সংস্করণ।
পুরুষ বিভাগে লাসোইয়ের হাফ ম্যারাথনে ব্যক্তিগত সেরা সময় ৫৮ মিনিট ১০ সেকেন্ড। ২০২৫ সালে বোস্টন হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০২৬ সালে গুয়াদালাহারা হাফ ম্যারাথনে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। তাঁর সঙ্গে লড়াইয়ে থাকবেন উগান্ডার স্টিফেন কিসা, যিনি ২০২৪ সালে কলকাতায় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। তানজানিয়ার গ্যাব্রিয়েল জেরাল্ড গেয় এবং কেনিয়ার ব্রায়ান কিবোর আকোটিরও পুরুষ বিভাগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

Isaiah Kipkoech Lasoi (Kenya)

মহিলা বিভাগে খেতাব ধরে রাখার লক্ষ্যে নামবেন ডেগিতু আজিমেরাও। গত বছর ১ ঘণ্টা ১৯ মিনিট ৩৬ সেকেন্ড সময় করে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এবার তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন কেনিয়ার ইভালিন চিরচির ও বিট্রিস জেপচিরচির। এ ছাড়াও থাকছেন উগান্ডার স্টেলা চেসাং এবং ইথিওপিয়ার মেসেলেচ আলেমায়েহু। প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য ১,৭৪,২৯৬ মার্কিন ডলার। পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৭ হাজার মার্কিন ডলার পাবেন। ইভেন্ট রেকর্ড ভাঙতে পারলে রয়েছে অতিরিক্ত ৮ হাজার মার্কিন ডলারের পুরস্কার। বিশ্বের নামী অ্যাথলিটদের অংশগ্রহণে এবারের টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন আয়োজকরা।

Degitu Azimeraw (Ethiopia)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *