কালের নিয়মে বহু পরিবর্তন এলেও ৩৫০ বছরের প্রাচীন ঐতিহ্য আজও সযত্নে বজায় রেখে চলেছে ছাতিনা কান্দির জমিদার গোপী কৃষ্ণ সিংহের বাড়ি, যা বর্তমানে ‘গোপীবাবুর বাড়ি’ নামে খ্যাত। এই পুজোর বিশেষত্ব হলো, এখানে দেবীকে কোনো অন্নভোগ দেওয়া হয় না; পরিবর্তে প্রতিদিন লুচি, ফল ও রকমারি মিষ্টান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয়। সবচেয়ে বড় আকর্ষণ হলো, সন্ধিপূজার শুরু এবং বলিদানের সময় কামান দাগার প্রাচীন রীতি—যার আওয়াজ শুনে একসময় এলাকার অন্য পুজো শুরু হতো। আজও এই কামান দাগার ঐতিহাসিক দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা। এই অনন্য পুজোর সমস্ত দিক জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।