মুর্শিদাবাদ জেলা পুলিশে বড় রদবদল, বদলি একাধিক ওসি ও পুলিশ আধিকারিক

নিউজ ফ্রন্ট, বহরমপুর: মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন থানায় প্রশাসনিক রদবদল করা হয়েছে। জেলা পুলিশের প্রকাশিত তালিকা অনুযায়ী একাধিক ওসি (Officer-in-Charge) ও সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করা এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানোর লক্ষ্যেই এই বদলি বলে মনে করা হচ্ছে।
তালিকা অনুযায়ী, বর্তমানে লিগ্যাল সেলের ওসি হিসেবে কর্মরত বিধান সাহা-কে জলঙ্গি থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে জগন্নাথ ঘোষ লালগোলা থানা থেকে বদলি হয়ে নবগ্রাম থানার ওসি পদে যাচ্ছেন।
মহিলা পুলিশ আধিকারিকদের মধ্যেও গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। সোমা বল , যিনি ডিআইবি ওয়াচ-র ওসি হিসেবে কর্মরত ছিলেন, তাঁকে বহরমপুর মহিলা থানার ওসি করা হয়েছে। অন্যদিকে বহরমপুর মহিলা থানার ওসি ময়ূরী ঘোষ-কে ডিসিআরবি-র ওসি পদে পাঠানো হয়েছে।
এছাড়াও, সুরজ সরকার ডোমকল থানা থেকে ইসলামপুর থানার ওসি, রাকেশ বিশ্বাস বহরমপুর থানা থেকে সাগরপাড়া থানার ওসি, এবং মোঃ খুরশেদ আলম সাগরপাড়া থানার ওসি পদ থেকে ডিআইবি ওয়াচ -র ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
সুরজিৎ হালদার খড়গ্রাম থানার ওসি পদ থেকে রানিনগর থানার ওসি, এবং বাপি দত্ত বেলডাঙা থানা থেকে খড়গ্রাম থানার ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন।
অন্যান্য বদলির মধ্যে রয়েছে:
মনীষা প্রসাদ: মুর্শিদাবাদ থানা → হরিহরপাড়া থানা
সর্মিলা ঘোষ: ডিআইবি, মুর্শিদাবাদ পুলিশ জেলা → কান্দি থানা
কোয়েল দত্ত: কান্দি থানা → মুর্শিদাবাদ থানা
শুভেন্দু সাহা: রানিনগর থানার ওসি → কান্দি থানা
বিজন মণ্ডল: মুর্শিদাবাদ থানা → বেলডাঙা থানা
তড়িত বরণ সিংহ: নওদা থানা → বেলডাঙা থানা
দেবাশিস ঘোষ: ইসলামপুর থানার ওসি → নওদা থানা
দেবব্রত চক্রবর্তী: কান্দি থানা → বেলডাঙা থানা
তুষার মজুমদার: নবগ্রাম থানার ওসি → ডোমকল থানা
মোঃ জালালুদ্দিন আহমেদ: রানিনগর থানা → মুর্শিদাবাদ থানা
দীপক হালদার: জলঙ্গি থানার ওসি → লিগ্যাল সেল

জেলা পুলিশের এই রদবদলকে প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জলঙ্গি, নবগ্রাম, ইসলামপুর, সাগরপাড়া, রানিনগর ও বহরমপুর মহিলা থানার মতো গুরুত্বপূর্ণ থানাগুলিতে নতুন ওসি নিয়োগের ফলে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নতুন গতি আসবে বলেই প্রশাসনের একাংশের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *