মুর্শিদাবাদ পুলিশ জেলায় রদবদল, বদলি একাধিক অফিসার

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:
রাজ্যে পালাবদলের পরেই মুর্শিদাবাদ পুলিশ জেলায় ফের প্রশাসনিক রদবদল করা হলো। মঙ্গলবার প্রকাশিত জেলা পুলিশ সুপারের নির্দেশিকায় একাধিক পুলিশ আধিকারিকের বদলি ও নতুন পদায়নের কথা ঘোষণা করা হয়েছে।

জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, লালগোলা থানার বর্তমান ওসি ইনস্পেক্টর (ইউবি) আব্দুস সামাদ আনসারিকে কান্দি কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় মুর্শিদাবাদ পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর ওসি এসআই (ইউবি) অমিত ভকতকে লালগোলা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও, বর্তমানে ক্রাইম শাখার দায়িত্বে থাকা এলএসআই (ইউবি) মৌমি মজুমদারকে SOG-এর নতুন ওসি পদে আনা হয়েছে। অন্যদিকে, লাইন অফিসে কর্মরত এসআই (ইউবি) দেবব্রত দে-কে বহরমপুর থানায় পোস্টিং দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রশাসনিক কাজের গতি বাড়াতেই এই রদবদল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *