মুর্শিদাবাদের জেলাশাসক বদল, নতুন দায়িত্বে সুরেন্দ্র কুমার মীনা

নিউজ ফ্রন্ট, ১৩ মার্চ: মুর্শিদাবাদ জেলার জেলাশাসক পদে রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার নবান্নের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট (IAS সেল) থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, বর্তমানে মুর্শিদাবাদের জেলাশাসক হিসেবে দায়িত্বে থাকা নিতিন সিংঘানিয়া (IAS, ২০১৩ ব্যাচ)-কে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)-র চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করা হয়েছে। তিনি এতদিন ওই পদে থাকা সুরেন্দ্র কুমার মীনা (IAS, ২০১১ ব্যাচ)-র স্থলাভিষিক্ত হচ্ছেন।

অন্যদিকে, সুরেন্দ্র কুমার মীনা-কে মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি নিতিন সিংঘানিয়ার স্থলাভিষিক্ত হয়ে এই দায়িত্ব গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *