আহমেদাবাদ টেস্টে ভারতের দাপট: রাহুল-জুরেল-জাডেজার সেঞ্চুরিতে বিশাল লিড

নিউজ ফ্রন্ট , ৪ অক্টোবর :

আহমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলতি প্রথম টেস্ট ম্যাচে আজ তৃতীয় দিনের খেলা শুরু হবে। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৪৪৮ রান। এই বিপুল সংগ্রহে ভর করে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৮৬ রানের লিড নিয়ে ফেলেছে।

ভারতের ব্যাটিং বিভাগে একাধিক সেঞ্চুরি এসেছে। তরুণ উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল দুর্দান্ত ১২৫ রান করেন। তাঁর এই ইনিংস ছিল টেস্ট কেরিয়ারের অন্যতম সেরা এবং এটি তার টেস্ট কেরিয়ার এর প্রথম শতক । অন্যদিকে, অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা অপরাজিত ১০৪ রানে ব্যাট করছেন, তিনি আজ তৃতীয় দিনে খেলা শুরু করবেন। জাডেজার সঙ্গে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর (৯ রান)

এছাড়াও, দলের মিডল অর্ডারকে ভরসা দেন কেএল রাহুল, তিনি অনবদ্য ১০০ রান করে দলের বড় লিড গড়তে সাহায্য করেছেন।

এর আগে, প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৬২ রানে অলআউট করে দেয় ভারতীয় বোলাররা। ভারতের বোলিং আক্রমণে দুরন্ত পারফরম্যান্স দেখা গিয়েছে, যা ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে ঠেলে দেয়।

আজ তৃতীয় দিনে ভারতীয় দলের মূল লক্ষ্য হবে লিড আরও বাড়ানো এবং প্রতিপক্ষকে দ্বিতীয় ইনিংসে তাড়াতাড়ি ব্যাটিংয়ে নামানো। যদি ব্যাটসম্যানরা কিছুক্ষণ আর টিকে যান, তবে ভারতের লিড ৩৫০-৪০০ রানের কাছাকাছি পৌঁছাতে পারে, যা ক্যারিবীয় দলের উপর আরও চাপ সৃষ্টি করবে।

আহমেদাবাদ টেস্টে এখন ভারতের দৃঢ় নিয়ন্ত্রণ। ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফিরতে হলে আজকেই অসাধারণ বোলিং করে ভারতীয় ব্যাটসম্যানদের তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হবে, নইলে ম্যাচ দ্রুত ভারতের দিকেই ঝুঁকে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *