নিউজ ফ্রন্টঃ অসাধারণ।নাটকীয় ম্যাচ। শুভমন গিলের তরুণ ভারতের কিস্তিমাত।ওভালে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করলো টিম ইন্ডিয়া। প্রষিদ্ধ কৃষ্ণ আর মহ সিরাজের বোলিংয়ে ভারতের ম্যাচ জয়। সিরাজ ৫ টি,কৃষ্ণ ৪ টি আর আকাশদ্বীপ ১ উইকেট নিলেন। এদিন ৪ টি উইকেট দরকার ছিলো ভারতের।সেটা অনাহাসে নিলো তারা.পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন সিরাজ। জেমি স্মিথকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন সিরাজ। এরপরে ওভার্টনকেও এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। জশ টংকে ক্লিন বোল্ড করেন প্রসিদ্ধ কৃষ্ণ। শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন গাস অ্যাটকিনসন। ক্রিস ওকসের চোট ফলে একহাতেই ব্যাট করতে এলেন।কিন্তু তিনিও শেষপর্যন্ত আগুনে বোলিংয়ের সামনে উইকেট দিয়ে বসেন। ওভাল টেস্টে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সব জারিজুরি শেষ করে দেন.