নিউজ ফ্রন্ট | দিল্লি | ৮ জুলাই, ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) তাদের নতুন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (CEO) হিসেবে ভারতের সঞ্জোগ গুপ্তের নাম ঘোষণা করেছে। ৭ই জুলাই ২০২৫ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি হলেন ICC-র সপ্তম CEO।
আইসিসি-র চেয়ারম্যান জয় শাহ বলেন, “সঞ্জয় গুপ্ত ক্রীড়া কৌশল এবং বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে বিশাল অভিজ্ঞতা নিয়ে এসেছেন, যা ভবিষ্যতে ICC-র অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
সঞ্জয় গুপ্ত বর্তমানে JioStar-এ স্পোর্টস ও লাইভ এক্সপেরিয়েন্স বিভাগের CEO হিসেবে কর্মরত আছেন। তাঁর ঝুলিতে রয়েছে দুই দশকেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা—সংবাদমাধ্যম, ডিজিটাল সম্প্রচার, মহিলা ক্রীড়া এবং বহু-ভাষার কভারেজ সহ নানাবিধ ক্ষেত্র।
তাঁকে “ভারতের আধুনিক ক্রীড়া ব্যবস্থার অন্যতম স্থপতি” বলেও স্বীকৃতি দিয়েছে ICC। আইসিসি-র মনোনয়ন কমিটি একমত হয়ে তাঁকে এই দায়িত্বে নিযুক্ত করে।