মুর্শিদাবাদে পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল!

নিজস্ব প্রতিনিধি, নিউজ ফ্রন্ট:

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটাল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার এক নির্দেশিকা জারি করে মুর্শিদাবাদের দুটি পুলিশ জেলারই শীর্ষ পদে বদল আনা হয়েছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, মুর্শিদাবাদ পুলিশ জেলার বর্তমান পুলিশ সুপার ধৃতিমান সরকারকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন সচিন (আইপিএস)। অন্যদিকে, জঙ্গিপুর পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রেহমানকেও বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব নিয়ে আসছেন সুরিন্দর সিংহ (আইপিএস)। উল্লেখ্য, সুরিন্দর সিংহ এর আগেও মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি হিসেবে সফলভাবে দায়িত্ব সামলেছেন, ফলে জেলার ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতি তাঁর নখদর্পণে।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ। নির্দেশ অনুযায়ী, আগামী ১৮ই মার্চ সকাল ১১টার মধ্যেই নবনিযুক্ত আধিকারিকদের দায়িত্ব গ্রহণ করতে হবে। শুধুমাত্র মুর্শিদাবাদই নয়, এই দফায় রাজ্যের মোট ১৩টি জেলা ও ডিভিশনে পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের রদবদল করা হয়েছে।
ভোটের আগে এই পরিবর্তন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

কাকে কোথায় পোস্টিং দেওয়া হলো

পুষ্পা (আইপিএস ২০১২) – বারাসত পুলিশ জেলায় এসপি

জসপ্রীত সিং (আইপিএস ২০১৬) – কোচবিহার এসপি

সূর্য প্রতাপ যাদব (আইপিএস ২০১১) – বীরভূম এসপি

রাকেশ সিং ( এসএসপি ২০১৪) – ইসলামপুর পুলিশ জেলায় এসপি

কুমার সানি রাজ (আইপিএস ২০১৭) – হুগলি গ্রামীণ এসপি

ইশানি পাল (আইপিএস ২০১৩) – ডায়মন্ড হারবার পুলিশ জেলায় এসপি

সচিন (আইপিএস ২০১৩) – মুর্শিদাবাদ পুলিশ জেলায় এসপি

অলকানন্দা ভৌমিক (আইপিএস ২০১৭) – বসিরহাট পুলিশ জেলায় এসপি

অনুপম সিং (আইপিএস ২০১৫ ) – মালদা এসপি

অংসমান সাহা (আইপিএস ২০১২) – পূর্ব মেদিনীপুর এসপি

ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও (আইপিএস ২০১৫ ) – কলকাতা সেন্ট্রাল ডিভিশনের ডিসি

সুরিন্দর সিং (আইপিএস ২০১৬) – জঙ্গিপুর এসপি

পাপিয়া সুলতানা (এসএসপি ২০১৫ ) – পশ্চিম মেদিনীপুর এসপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *