গাইঘাটায় নিম্নমানের খাবারের অভিযোগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা, অভিভাবকদের বিক্ষোভ

নিউজ ফ্রন্ট গাইঘাটাঃ শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার সেহানা সম্মেলনী প্রাথমিক বিদ্যালয়ে।

অভিভাবকদের পক্ষ থেকে আরও অভিযোগ উঠেছে যে, বাসনপত্র মাজা ও রান্নার ক্ষেত্রে যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। এছাড়াও প্রতিবাদ করলে অঙ্গনওয়াড়ি কর্মীরা দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ রয়েছে।

অভিভাবকদের আরেকটি অভিযোগ হলো, নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া হয়।

এদিন দুই অঙ্গনওয়াড়ি কর্মী বিদ্যালয়ে এলে স্থানীয়রা তাদের ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *