রেড রোডে ঈদের নামাজ বন্ধ?- জল্পনা তুঙ্গে

কলকাতা, ৩১ মেঃ আগামী ৭ জুন ঈদ উল আযাহা। তবে সেই উপলক্ষে প্রতিবছরের ন্যায় এইবার কলকাতার রেড রোডে নামায আদায় ঘিরে তৈরি হয়েছে সংশয়। 

সূত্রের দাবি, সেনাবাহিনীর পক্ষ থেকে  খিলাফত কমিটিকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে ঈদের দিনেই বিশেষ কোনও অনুষ্ঠানের কারণেই সেখানে নামায আদায় করা যাবে না। তবে এই বিষয়ে সেনা বা নামাযের আয়োজক খিলাফত কমিটির তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি।

তবে এই খবরকে ঘিরে তৈরি হয়েছে চরম জল্পনা।

রেড রোডে ঈদের নামায বহু বছর ধরেই পশ্চিমবঙ্গের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরা হয়ে উঠেছে। প্রতিবার হাজার হাজার মানুষ একত্রিত হয়ে এই খোলা প্রাঙ্গণে নামায আদায় করেন। ফলে এই জল্পনা সত্যি হলে তা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বড় ধাক্কা হবে বলেই মনে করা হচ্ছে।

আদৌ কি সেনাবাহিনীর তরফে এমন কোনও চিঠি পাঠানো হয়েছে? যদি হয়ে থাকে, তার কারণ কী? এ বিষয়ে খিলাফত কমিটি বা রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনও বক্তব্য সামনে এলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

মাঝে করোনার জন্য ২০২০ ও  ২০২১ এই দুই বছর ঈদের নমায বন্ধ থাকলেও মহামারি শেষ আগের মতোই চালু হয় নামায। যদি ২০২৫ সালে এই নামায বন্ধ হয়, তবে তা এক ঐতিহাসিক ধারার ছেদ হবে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *