নিউজ ফ্রন্টঃ দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত। পাঁচ ম্যাচের সিরিজের ফলাফল এখন ১-১। যে এজবাস্টনে ভারত কোনওদিন জিততে পারেনি, সেই স্টেশনে এসেই জয় ছিনিয়ে নিল। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেলেন গিল।সিরিজ শুরুর আগে শুভমন গিলকে অধিনায়ক করা নিয়ে অনেক সমালোচনা হয়। সবকিছুরই জবাব দিলেন শুভমন। আর ম্যাচের শেষে বললেন, আগের ম্যাচের পর অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা। এ বার প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করতে পেরেছি। বোলিং এবং ফিল্ডিংয়ে যে ভাবে উন্নতি করেছি তা দেখে অবিশ্বাস্য লেগেছে। আমরা জানতাম এই পিচে ৪০০-৫০০ রান তুললেই যথেষ্ট। সব ম্যাচে হেডিংলের মতো খেলব না, এটা মাথায় রাখা দরকার। এই টেস্টে খেলতে নামার আগে অনেকের অনেক কথাই শুনেছিলাম। প্রশ্ন উঠছিল, কী ভাবে আমরা ২০টা উইকেট নেব বুমরাহকে ছাড়া ? কী ভাবে নিতে পারি সেটা দেখিয়ে দিয়েছি। আসলে এই দলটার ক্ষমতা রয়েছে ২০টা উইকেট। সেটা লর্ডসে হোক বা অহমদাবাদ। আমরা একই রকম উদ্যম নিয়ে নামব।”

