নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ! সরানো হলো মুখ্য ও স্বরাষ্ট্র সচিবকে

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথে আদর্শ আচরণবিধি লাগু হতেই নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিজ্ঞ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালা (Dushyant Nariala) রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন। অন্যদিকে, সংঘমিত্রা ঘোষ (Sanghamitra Ghosh)-কে নতুন স্বরাষ্ট্র সচিব পদে নিযুক্ত করা হয়েছে। নির্বাচনের আগে এই হাই-প্রোফাইল রদবদল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *