আজ মুর্শিদাবাদে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক জানালেন, ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ মুর্শিদাবাদে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক (DM)। এদিনের বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শচীন মক্কার।বৈঠকে তারা জানান, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সম্পূর্ণ শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত।
জেলাশাসক স্পষ্টভাবে বলেন, জেলায় কোনোভাবেই সহিংসতা বরদাস্ত করা হবে না। ভোটগ্রহণ প্রক্রিয়া হবে সম্পূর্ণ ভয়ভীতিহীন ও প্রলোভনমুক্ত। ‘ছাপ্পা ভোট’ বা ভুয়ো ভোটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
তারা আরও জানান, বুথ জ্যামিং বা ভোটারদের ভোট দিতে যাওয়ার পথে বাধা সৃষ্টি করার মতো কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন বিশেষ নজর রাখবে।
এছাড়াও, রাজ্য সরকার, PSU, স্বায়ত্তশাসিত সংস্থা ও স্থানীয় সংস্থার কোনো কর্মী নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানান আমরা ইতিমধ্যেই কান্দির একটি নাকা নাকা চেকিং করার সময় 10 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও জানুয়ারি থেকে ১৪ টি আগ্নেয়াস্ত্র ও ১৬ টি ammunition উদ্ধার হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রতিটি এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হবে।
এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুর্শিদাবাদ জেলা প্রশাসন পরিষ্কার বার্তা দিয়েছে যে, নির্বাচনকে সুষ্ঠু ও গণতান্ত্রিক করতে কোনো রকম আপস করা হবে না।