উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ করলেন এনডিএ প্রার্থী সি. পি. রাধাকৃষ্ণণ

নয়াদিল্লি, ২১ আগস্ট:

উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন জাতীয় গণতান্ত্রিক জোটের (NDA) প্রার্থী চন্দ্রপুরম পন্যাস্বামী রাধাকৃষ্ণান (C.P. Radhakrishnan)। মঙ্গলবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি এবং এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে উপস্থিত বিরোধী দল সহ সকল সাংসদকে আহ্বান জানান—“দলমত নির্বিশেষে সবাই মিলে সিপি রাধাকৃষ্ণানকে সর্বসম্মতভাবে সমর্থন করুন।”

সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, এনডিএ-র বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে বিরোধী I.N.D.I.A জোট উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে। তিনি আগামীকাল মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ আগস্ট। নাম প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর

বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্বাস্থ্যের কারণে পদত্যাগ করায় এই উপনির্বাচনের প্রয়োজন হচ্ছে। এবারের ভোট হবে দেশের ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *