বড়ঞায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ তিনজনের মৃত্যু

নিউজ ফ্রন্টঃ মুর্শিদাবাদের বড়ঞা থানার কয়থা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিশুসহ তিনজন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বাইকে এক শিশু ও এক মহিলা-সহ এক ব্যক্তি সুন্দরপুরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসছিল আরেকটি বাইক, যাতে ছিলেন তিন যুবক। ঠিক সেই সময় দ্রুতগতির একটি ডাম্পার পাশ কাটিয়ে যাওয়ায় দুই বাইক চালকই নিয়ন্ত্রণ হারান এবং মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুসহ এক বাইক আরোহীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় অপর এক যুবকের। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

এখনও পর্যন্ত মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ডাম্পারের হদিশ খোঁজার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *